২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি নির্মাণাধীন বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো দুজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতরা হলেন-- যশোর সদরের মথারাপুর এলাকার তোতা (৪০), বাহাদুরপুরের আজগর (৪১) ও মিন্টু (২৫)।

স্থানীয় সূত্র জানায়, ঘোপ নওয়াপাড়া রোডের এনামুল হকের নির্মাণাধীন বাড়িতে রডের কাজ করার সময় বিদ্যুতের তারে রড লাগলে ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে অপর শ্রমিক নুর ইসলাম এবং বাড়িওয়ালার ছেলে রিংকুও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় তাদের যশোর আড়াইশ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তোতা, আজগর ও মিন্টুকে মৃত ঘোষণা করেন।