২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুদ্ধ সমর্থকরা ভেঙ্গে ফেলেছে রোনাল্ডিনহোর মূর্তি

ক্রুদ্ধ ব্রাজিলীয় ফুটবল সমর্থকরা বিশ্বকাপ আসরে ফ্রান্সের কাছে ব্রাজিলের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তাই সমর্থকরা বর্ষসেরা ফুটবলার রোনাল্ডিনহোর সাত ফুট উঁচু মূর্তি ভাংচুর করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 01:12 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রেজিন ও লোহা দ্বারা নির্মিত রোনাল্ডিনহোর মূর্তিটি ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের দক্ষিণাঞ্চলেরর শহরে রাখা ছিল। ফ্রান্সের কাছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১--০ গোলে পরাজিত হওয়ার পর ক্রুদ্ধ সমর্থকরা মূর্তিটি ভেঙ্গে ফেলে বলে জানায় স্থানীয় মেয়রের মুখপাত্র জানায়।

২০০৪ সালে রোনাল্ডিনহো বিশ্বের বর্ষসেরা ফুটবলার মনোনীত হওয়ার পর এই মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।