অবসর গ্রহণের ঘোষণা দিলেন জাপানিজ প্লে--মেকার তারকা ফুটবলার নাকাতা
২৯ বছর বয়সী জাপানিজ অভিজ্ঞ মিডফিল্ডার হিদেতোশি নাকাতা পেশাদার ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত মৌসুমে বল্টন ক্লাবের পক্ষে অংশ নেওয়া নাকাতা বিশ্বকাপ ফুটবলের গ্র“প পর্বের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন। সেই ম্যাচে ব্রাজিল ৪--১ গোল ব্যবধানে পরাজিত হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নাকাতা বলেন, “জার্মানিতে বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার পর অবসর গ্রহণ করবো এই সিদ্ধান্তটি আমি ছয় মাস আগেই নিয়েছিলাম। পেশাদার ফুটবলার হিসেবে আমি আর কখনই মাঠে নামবো না। তবে আমি ফুটবল খেলা ছেড়ে দিচ্ছি না।”
নাকাতা গত মৌসুমে বল্টনের পক্ষে লিগ ম্যাচে ২১ টি গোল করেন। তিনি ইটালিয়ান ক্লাব রোমা, পারমা, বলোগনা ও ফিত্তরেনটিনায় খেলার সুবাদে ইটালির ‘সিরিয়া এ’ লিগ খেলেছেন সাত বছর।
ইটালিয়ান ফুটবল ভাবমূর্তি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পুরস্কার স্বরূপ নাকাতাকে ইটালির সর্বোচ্চ এওয়ার্ড ‘নাইক’ খেতাবে ভূর্ষিত করা হয়।
