একটি হ্যাট্রিক-এর অপেক্ষায় এবারের বিশ্বকাপ
কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হলেও ১৮তম ফিফা বিশ্বকাপ এখনও পর্যন্ত হ্যাট্রিকের মুখ দেখেনি। ৬০টি ম্যাচে গোল হয়েছে ১৩৮টি, কিন্তু একটি হ্যাট্রিকও নেই! কোনো এক যাদুকরী পায়ের নৈপুণ্য দেখার অপেক্ষায় আছে বিশ্বকাপ।
আর এভাবে চললে প্রথমবারের মতো কোন বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হতে পারে অন্ততঃ একটি-ও হ্যাট্রিক ছাড়াই। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি হ্যাট্রিক হয়। ১৯৩৮ সালে ফ্রান্সে পাঁচটি এবং ১৯৮৬ সালে মেক্সিকো ও ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে হ্যাট্রিক হয় চারটি করে।
এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বশেষ হ্যাট্রিকম্যান পর্তুগালের পাউলেতা। জাপান-কোরিয়ায় ২০০২ সালে অনুষ্ঠিত গত বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক ছিলো সেটি। পোল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে পাউলেতার দল জেতে ৪-০ গোলে।
নিচে বিশ্বকাপ আসরের হ্যাট্রিকগুলো তুলে ধরা হলো।
২০০২: পাউলেতা (পর্তুগাল বনাম পোল্যান্ড) এবং মিরোস্লাভ ক্লোসা (জার্মানি বনাম সাউদি আরব)।
১৯৯৮: গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা বনাম জ্যামাইকা)।
১৯৯৪: ওলেগ সেলেঙ্কো (রাশিয়া বনাম ক্যামেরুন) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা বনাম গ্রীস)।
১৯৯০: টমাস স্কুরাভি (চেকোস্লোভাকিয়া বনাম কোস্টারিকা) এবং মাইকেল (স্পেন বনাম কোরিয়া রিপাবলিক)।
১৯৮৬: এমিলিও বুত্রাগুয়েনো (স্পেন বনাম ডেনমার্ক), ইগর বেলানভ (রাশিয়া বনাম বেলজিয়াম), প্রেবেন এলকয়্যার আরসেন (ডেনমার্ক বনাম উরুগুয়ে) এবং গ্যারি লিনেকার (ইংল্যান্ড বনাম পোল্যান্ড)।
১৯৮২: পাওলো রসি (ইতালি বনাম ব্রাজিল), কার্ল হেইঞ্জ রুমেনিগে (জার্মানি বনাম চিলি), লাজলো কিস (হাঙ্গেরী বনাম এল সালভাদর) এবং জ্বিগনিউ বোনিয়েক (পোল্যান্ড বনাম বেলজিয়াম)।
১৯৭৮: রোব রেনসেনব্রিঙ্ক (ইতালী বনাম ব্রাজিল) এবং টিওফিলও কুবিলাস (পেরু বনাম ইরান)।
১৯৭৪: আন্দ্রেই শ্যারমাখ (পোল্যান্ড বনাম হাইতি) এবং দুসান বেজেভিক (যুগোস্লাভিয়া বনাম জায়ারে)।
১৯৭০: গার্ড মুলার (জার্মানি বনাম বুলগেরিয়া, পেরু)।
১৯৬৬: জিওফ হার্স্ট (ইংল্যান্ড বনাম জার্মানি) এবং ইউসেবিও (পর্তুগাল বনাম উঃ কোরিয়া)।
১৯৬২: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরী বনাম বুলগেরিয়া)।
১৯৫৮: পেলে (ব্রাজিল বনাম ফ্রান্স), জ্যা ফঁতে (ফ্রান্স বনাম প্যারাগুয়ে, জার্মানি)।
১৯৫৪: স্যান্ডর ককসিস (হাঙ্গেরী বনাম দঃ কোরিয়া, জার্মানি), কার্লোস বোরজেস (উরুগুয়ে বনাম স্কটল্যান্ড), সার্গুন বুরহাম (তুরস্ক বনাম দঃ কোরিয়া), সেপ হিউগি (সুইজারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া), এনরিখ প্রোবস্ট (অস্ট্রেলিয়া বনাম চেকোস্লোভাকিয়া), থিওডোর হ্বাগনার (অস্ট্রেলিয়া বনাম সুইজারল্যান্ড) এবং ম্যাক্স মোরলক (জার্মানি বনাম তুরস্ক)।
১৯৫০: এডেমির (ব্রাজিল বনাম সুইডেন) এবং অস্কার মিগুয়েজ (উরুগুয়ে বনাম বলিভিয়া)।
১৯৩৮: আর্নস্ট উইলিমস্কি (পোল্যান্ড বনাম ব্রাজিল), সেঙ্গলার (হাঙ্গেরী বনাম সুইডেন), টোরে কেলার (সুইডেন বনাম কিউবা), গুস্তাভ ওয়েটার্সট্রম (সুইডেন বনাম কিউবা) এবং লিওনিডাস (ব্রাজিল বনাম পোল্যান্ড)।
১৯৩৪: এঞ্জেলো শিয়াভিও (ইতালি বনাম ইউএসএ) এবং এডমুন্ড কোনেন (জার্মানি বনাম বেলজিয়াম)।
১৯৩০: পেড্রো সিয়া (উরুগুয়ে বনাম যুগোস্লাভিয়া) এবং গুইলার্মো স্টাবিলি (আর্জেন্টিনা বনাম মেক্সিকো) ।
