২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দাদী--নাতি নিহত

কুমিল্লায় সোমবার বাসের ধাক্কায় দাদী ও নাতি নিহত হয়েছে। নিহতরা হলো-- সুফিয়া খাতুন (৭০) ও সোহেল আহম্মদ (৭)। সোহেল মুরাদনগর বাগহাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর থেকে কোম্পানীগঞ্জগামী দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস (জনতা সার্ভিস-- সিলেট--ব-- ৪৯৬৬) সকাল ১০টায় জেলার মুরাদনগর থানার পীরকাশিমপুর বাজারে রাস্তা পারাপারের সময় সুফিয়া খাতুন ও তার নাতি সোহেল আহম্মদকে ধাক্কা দেয়। এতে সোহেল আহম্মদ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দাদী সুফিয়া খাতুনকে প্রথমে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা সিএমএইচ--এ ভর্তি করা হলে বিকেল ৪টার তার মৃত্যু ঘটে।

পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করতে পারেনি।