২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিখোঁজ ১১১ জেলে ফিরে এসেছে, দুই শতাধিক এখনও নিখোঁজ

বঙ্গোপসাগরে গত শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের মধ্যে ১১১জন জেলে ফিরে এসেছে। ১৮টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখনও নিখোঁজ রয়েছে। ১৬ জন জেলের সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ১৬ জন জেলের সন্ধানে লেচু শাহ নামে একটি ট্রলার তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে।

সোমবার দুপুর পর্যন্ত এফবি নাজমা, প্রতীক, আল-মদিনা, আলম নামের চারটি ট্রলারে করে ৫৫ জন, এফবি রাকিব ও নামবিহীন দুটি ট্রলারে ৪০ জন ও হেমায়েত বিশ্বাস ট্রলারের ১৬ জন জেলে অন্য ট্রলারে করে পাথরঘাটা ফিরে এসেছে।

এফবি তোতা, বিসমিল্লাহ, নীল সাগর, এন হোসেন, নিজাম ,জামান, বিশ্বাস, কাজল মৌটুসি ও সকিনাসহ ১৮টি ট্রলার এবং দুই শতাধিক জেলে এখনও নিখোঁজ রয়েছে।