২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের শাহীবাগ এলাকায় সোমবার সকাল সাড়ে ৮ টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন বৃদ্ধ নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতের নাম ইয়াছিন আলী (৭৬)। সে শহরের নামো রাজারমপুরের হালুয়াবান্ধা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের বেলে পুকুর মেয়ের বাড়ি রিক্সাযোগে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মোট্রো-ট ১১-২৬৪৯) রিক্সাটিকে চাপা দেয়। এসময় ইয়াছিন ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।