২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থির হাতে পুলিশ সোর্স খুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের একটি মাঠে চরমপন্থিরা পুলিশের এক সোর্সকে গুলি করে হত্যা করেছে। পুলিশ সোমবার একথা জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 11:42 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহত পুলিশ সোর্সের নাম ইয়াছিন আলী। সে সদর উপজেলার গান্না পাইকপাড়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে একদল চরমপন্থি গান্না বাজার থেকে ইয়াছিনকে ডেকে নিয়ে যায়। এরপর চরমপন্থিরা ইয়াছিনকে তালিনা গ্রামের একটি পটল ক্ষেতে নিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে চলে যায়।

নিহত ইয়াছিন এর আগে চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল বলে পুলিশ জানায়।

এদিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার স্থানীয় একটি পত্রিকায় বিবৃতি দিয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।