২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিংস, কুফ্রে ও রড্রিগুয়েজের বিরুদ্ধে তদন্ত করা হবে: ফিফা

জার্মান মিডফিল্ডার টোরস্টেন ফ্রিংস, আর্জেন্টাইন ডিফেন্ডার লিয়েন্দ্রো কুফ্রি ও ফরোয়ার্ড ম্যাক্সি রড্রিগুয়েজ শুক্রবার বিশ্বকাপ ফুটবল আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষে সংঘর্ষের সময় তাদের কোনও ভূমিকা ছিল কি না তা তদন্ত করে দেখবে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তাছাড়া অঘটনটি ঘটার সময় উভয় দলের কর্মকর্তারা তাতে ইন্ধন দিয়েছিল কি না তাও তদন্ত করবে ফিফা।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৭২, ০০০ দর্শকের সামনে ধরে চলা চরম বিশৃঙ্খলা ও মারামারির দৃশ্য ভিডিওতে কমপক্ষে ৯০ সেকেন্ড ধারন করে রাখা হয়। তা দেখে ফিফা’র কর্মকর্তারা ও রেফারি সামনে ঘটনাটি স্পষ্ট প্রতীয়মান হয়।

রোববার ফিফা জানিয়েছিল, জার্মানি দলের কোনও খেলোয়াড়দের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না। তবে এখন তারা জার্মান মিডফিল্ডার টোরস্টেন ফ্রিংসের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে।

ফিফা মুখপাত্র মার্কুস সিগলের বলেন, “নতুন সাক্ষ্য--প্রমাণ সামনে আসার ফলে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি জার্মান খেলোয়াড় টোরস্টেন ফ্রিংস, আর্জেন্টাইন খেলোয়াড় লিয়েন্দ্রো কুফ্রি ও ম্যাক্সি রড্রিগুজের বিরুদ্ধে তদন্ত করবে।