২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তে রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতের নাম নুরুজ্জামান (৩৫)।

নিহত নুরুজ্জামান ধামইরহাট উপজেলার চকরহমতপুর গ্রামের তায়েজউদ্দিনের ছেলে।

বিডিআর ও পুলিশ সূত্র জানায়, কালুপাড়া সীমান্তের ২৭১ নম্বর মূল পিলারের পাশে নো - ম্যান্স ল্যান্ডে রোববার সকাল ৬টার দিকে বিএসএফ নুরুজ্জামানকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিএসএফ নুরুজ্জামানের লাশ ভারতে নিয়ে যায়। সীমান্ত এলাকায় গরু চরানোর সময় বিএসএফ বিনা উস্কানিতে তার ওপর গুলিবর্ষণ করে।

ময়নাতদন্ত শেষে বিএসএফ নুরুজ্জামানের লাশ ফেরত দিতে সম্মত হয়েছে বলে বিডিআর সূত্র জানায়।

ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।