সাতক্ষীরার কলারোয়া সীমান্তে আবারও বিডিআর--বিএসএফ’র গুলি বিনিময়
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে বিএসএফ শনিবার রাতে দুই দফা বাংলাদেশীদের লক্ষ করে গুলি চালিয়েছে। জবাবে পাল্টা গুলি চালিয়েছে বিডিআর।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১টা ও ৩টার দিকে কলারোয়া হিজলদি সীমান্তের বিপরিতে গোপালপুর ক্যাম্পের বিএসএফ জোয়ানরা বাংলাদেশীদের লক্ষ করে দু’দফায় ১৩ রাউন্ড গুলি চালায়। এর জবাবে হিজলদি ক্যাম্পের বিডিআর সদস্যরাও সাত রাউন্ড গুলি ছোড়ে।
এ প্রসঙ্গে, সাতক্ষীরা বিডিআরের উপ-অধিনায়ক মেজর হুমায়ূন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
