২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

চাঁদপুরে রোববার সাপের কামড়ে ও নদীতে ডুবে দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতরা হলো- উপজেলার দোয়াডাঙ্গা গ্রামের বালিয়া বাড়ির আজমীর হোসেন এবং শহরের ঢালীর এলাকার গুচ্ছগ্রামের ১০ বছরের অজ্ঞাত বালক।

স্থানীয়রা জানায়, দুপুরে দোয়াডাঙ্গা এলাকায় আজমীরকে তার নিজ দোকানে বসে সাপে কামড় দেয়। পরে শহরাস্তি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে শহরের ঢালীরঘাট এলাকায় অজ্ঞাত ছেলেটি তার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ ডুবে যায়। পরে এলাকার লোকজন ছেলেটির লাশ উদ্ধার করে।