২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ঢাকা সফর স্থগিত

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকশের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তার দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ১২-১৪ জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ঢাকা সফরে আসার কথা ছিল।

শ্রীলঙ্কার অনলাইন পত্রিকা ‘কলম্বো পেজ’ জানায়, রাষ্ট্রপতি বাংলাদেশে তার নির্ধারিত রাষ্ট্রীয় সফরে যেতে পারছেন না বলে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে অবহিত করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পরে এ সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।

এদিকে শ্রীলঙ্কা নৌবাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম হাসান আলী খান রোববার শ্রীলঙ্কা পৌঁছেছেন।