ট্যাংক - লরি শ্রমিকদের ডাকে আকস্মিক ধর্মঘট প্রত্যাহার, আপডেট
রাজধানীর সাঈদাবাদ এলাকা থেকে রোববার একজন শীর্ষ ট্যাংক - লরি শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে ট্যাংক - লরি শ্রমিকরা কয়েক ঘন্টা জন্য আকস্মিক ধর্মঘটের ডাক দেয়।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ট্যাংক - লরি বন্ধ এবং ঢাকার গোদনাইল ও ফতুল্লা ডিপো থেকে পেট্রোল পাম্প ও বিমানে জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দেয়।
ট্যাংক - লরি ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সায়েদাবাদ এলাকার নিজ বাসা থেকে যাত্রাবাড়ী শ্রমিক ফেডারেশন অফিসে রওয়ানা দেওয়ার সময় ডিবি পুলিশ তাকে আটক করে।
বিকেলে শ্রমিক নেতা রেজাকে মুক্তি দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
