২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা’র কর্মকর্তারা রুনিকে লাল-কার্ড দেখানোর কারণ জানাতে ব্যর্থ

আর্জেন্টাইন রেফারি হোরাসিও ইলিজোনডো শনিবার পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রহস্যজনকভাবে ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে লাল কার্ড দেখানোর পর ফিফা’র সিনিয়র কর্মকর্তারা সে সম্পর্কে কারণ দেখাতে ব্যর্থ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 12:56 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ম্যাচেস্টার ইউনাইটেড ক্লাবের সতীর্থ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ধাক্কা মারার কারণে কিংবা রিকার্ডো কারভালহোকে পদদলিত করার কারণে তাকে লাল--কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে পারেন আর্জেন্টাইন রেফারি। ইংল্যান্ড ম্যাচটিতে টাইব্রেকারে ৩--১ ব্যবধানে পরাজিত হয়।

রেফারি জনসাধারণের সামনে লাল--কার্ড দেখানোর কারণ প্রকাশ করেননি। তবে লাল-কার্ড দেখানোর কারণটি তিনি ফিফা’র কাছে আনুষ্ঠানিকভাবে জানাতে বাধ্য যা রেফারিদের সভায় নির্ধারন করা হয়।

রুনিকে লাল--কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার পর আশ্চর্য হয়েছে ফিফা’র কর্মকর্তারা এবং তারা জানায়, রেফারি এই বিষয়ে তাদের কাছে এখনও কোনো কারণ উল্লেখ করেননি।

মাঠের মধ্যভাগে পর্তুগালের অধিনায়ত লুইস ফিগো ও ডিফেন্ডার কারভারোর কাছ থেকে বল দখলের সময় এই ঘটনা ঘটে।

এ সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো রেফারির সামনে এসে রুনিকে কার্ড দেখানোর জন্য রেফারির কাছে অনুরোধ করেন। রুনি তাকে ধাক্কা মারেন এবং এরপরই তাকে রেফারি লাল-কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়।

১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল আসরে ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যামকে লাল-কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন রেফারি। সেইবার আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছিল ইংল্যান্ড।