গেলসেনকারচেনে ১০০ জন ব্রিটিশ ও জার্মান ফুটবল ভক্ত আটক
১০০ জন ব্রিটিশ ও জার্মাান ফুটবল ভক্তকে আইনভঙ্গ এবং মদপান করে অশোভন আচরণ করার জন্য জার্মান পুলিশ গ্রেপ্তার করেছে। গেলসেনকারচেনের একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।
পতুর্গাল ও ইংল্যান্ডের মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য শিল্প নগরী গেলসেনকারচেনে কয়েক হাজার ব্রিটিশ ফুটবলপ্রেমীর সমাগম হয়।
গেলসেনকারচেনের পুলিশ কর্মকর্তা জানান, দিনভর ৮০ জন ব্রিটিশ ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের বেশিরভাগ জার্মান।
জার্মানিতে ইংল্যান্ডের প্রতি ম্যাচ দেখার জন্য প্রায় ৬০, ০০০ ব্রিটিশ ভক্তের সমাগম হয়। শনিবার রাতে ব্রিটিশ ভক্তরা নিজ দলের জার্সি গায়ে দিয়ে গেলসেনকারচেন শহরের কেন্দ্রে বারগুলোতে মদপান করে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হয়।
