২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর - বিএসএফ গোলাগুলি, বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহত গরু ব্যবসায়ী লুকু মিয়া (৩৫) জেলার শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, শনিবার ভোর ৪টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয়  অংশে বিএসএফ’র গুলিতে লুকু মিয়া গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় পালিয়ে আসার পথে পদ্মা নদীতে নৌকার ওপর তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোলডাঙ্গা সীমান্তেবাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফ সদস্যদের মধ্যে শতাধিক রাউন্ড গোলাগুলি হয়।

বিডিআর ৬ রাইফেল ব্যাটালিয়নের সহ - অধিনায়ক মেজর নওরোজ জানান, বিডিআর পোলডাঙ্গা সীমান্তে গুলিবর্ষণের কড়া প্রতিবাদ জানিয়েছে।