চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫
চট্টগ্রাম রাউজান উপজেলার গচ্ছি নয়াহাট এলাকায় শনিবার সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
নিহতরা হলো, মো. হানিফ (৪০), সন্তু বড়–য়া (২৫) ও অজ্ঞাত পরিচয় একজন ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮ টায় যাত্রীবাহী একটি বাস চন্দ্রঘোনা থেকে চট্টগ্রাম আসার পথে রাউজানের গচ্ছি নয়াহাট ব্রিজের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহতদের মধ্যে ২জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের রাউজান ও রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
