ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ৯ টি দোকান ভস্মিভূত: ৫০ লাখ টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরান বাজারে শুক্রবার দুপুরে অগ্নিকান্ডে নয়টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান বাজারের একটি মিষ্টির দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের ৯ টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা ও মুরাদনগর ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
