২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শীর্ষ সন্ত্রাসী হাত কাটা টিপু গ্রেফতার

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকা থেকে বুধবার রাতে র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গ্রেফতারকৃতের নাম টিপু সুলতান ওরফে হাত কাটা টিপু (৩০)। সে ডেন্ডাবর এলাকার হায়দার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ রাতে ডেন্ডাবর এলাকা থেকে টিপুকে গ্রেফতার করে। এর আগেও সে একবার র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল এবং তার একটি বিশাল অস্ত্র ভান্ডার রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে জোড়া খুনসহ ছয়টি মামলা রয়েছে।