২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘জরুরী প্রসব যতœ’ বিভাগের সেবার মান বাড়াতে জাপান সরকারের ১০ কোটি টাকার সাহায্য মঞ্জুর

বাংলাদেশের হাসপাতালগুলোতে ‘জরুরী প্রসব যতœ’ বিভাগের সেবার মান বাড়াতে জাপান সরকার ১০ কেটি টাকার সাহায্য মঞ্জুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

দেশের বিভিন্ন হাসপাতালের ধাত্রীবিদ্যা বিষয়ক যন্ত্রপাতিগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের জন্য এ অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশের হাসপাতালগুলোতে ‘জরুরী প্রসব যতœ’ বিভাগের উন্ন্য়নকল্পে সরকারের একটি মাত্র প্রকল্পের অধীনে ২০০১ এবং ২০০৩ সালে জাপানি আর্থিক সহযোগিতা এ পর্যন্ত ৫২ কোটি টাকা।

দেশে ২০০৪ সালের বন্যায় বিভিন্ন হাসপাতালের ধাত্রীবিদ্যার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রোগ নির্ণায়ক মেশিনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অনেক জরুরী যন্ত্রপাতি এ সময়ে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। এসব জরুরী যন্ত্রপাতিগুলো মেরামতের মাধ্যমে কাজের উপযোগী করে তোলার জন্য এ টাকা ব্যয় করা হবে।