২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গুলিবিদ্ধ অবস্থায় চরমপন্থি নেতা আটক

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর থেকে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় কথিত এক চরমপন্থি নেতাকে আটক করেছে। র‌্যাব মঙ্গলবার একথা জানায়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আটককৃত চরমপন্থির নাম কিলার বুলবুল আহমেদ ওরফে মার্শাল (৩০)। সে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা)’র আঞ্চলিক নেতা। সে রাণীনগর উপজেলার করজগ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মার্শালকে আটকের জন্য সোমবার কীর্ত্তিপুরে পৌঁছলে মার্শাল এবং তার এক সহযোগী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালালে প্রায় ১০ মিনিট ব্যাপী বন্দুক যুদ্ধে মার্শাল গুলিবিদ্ধ হয়। এসময় মার্শালের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। আহত মার্শাল কঠোর নিরাপত্তার মধ্যে বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

র‌্যাব জানায়, মার্শালের বিরুদ্ধে রাণীনগর থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।