বিজিএমইএ স্বাস্থ্য কেন্দ্রে গার্মেন্টস শ্রমিকদের জন্য চক্ষু ইউনিটের উদ্বোধন
বিজিএমইএ’র মালিবাগ স্বাস্থ্য কেন্দ্রে সোমবার গার্মেন্টস শ্রমিকদের জন্য চক্ষু ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বিজিএমইএ সভাপতি টিপু মুনশি এ চক্ষু ইউনিটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল হক সিকদার, পরিচালক জালাল উদ্দিন আহমদ, সাবেক পরিচালক মো. লুৎফর রহমান (মতিন), বিজিএমইএ স্বাস্থ্য কেন্দ্র মালিবাগের চেয়ারম্যান মাসুদ কাদের মনাসহ বিজিএমইএ’র নেতৃবৃন্দ মালিক ও শ্রমিকরা।
১৯৯৪ সাল থেকে মালিবাগে প্রতিষ্ঠিত বিজিএমইএ স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিকদের নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ কেন্দ্র থেকে ২,২৬,৫৩৫ জনকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
বিজিএমইএ আশা করছে, তারা পর্যায়ক্রমে তাদের নয়টি স্বাস্থ্যকেন্দ্রে চক্ষু ইউনিট চালু করবে।
