২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বন্ধুদের সহায়তায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী

যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে রোববার গভীর রাতে কামরুল নামে এক যুবক বন্ধুদের সহায়তায় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের নাম শাবানা। তার লাশ সোমবার সকালে প্রতিবেশী শুকুর আলীর বাড়ির সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ও শাবানার বিয়ে হয় মাত্র নয় মাস আগে। বিয়ের পরই এ দম্পতির মধ্যে সাংসারিক বিরোধ শুরু হয়। রোববার রাতে কামরুল তার বন্ধু শিপন, জাহাঙ্গীর ও সুজনের সহায়তায় শাবানাকে হত্যা করে লাশ ওই ট্যাংকে ফেলে দেয়। সোমবার সকালে কামরুলকে পুলিশ গ্রেপ্তার করলে সে স্ত্রী হত্যার দায় স্বীকার করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মিনা মাসুদুজ্জামানের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে। নিহত শাবানার গলায় ফাঁস দেওয়া ছিল।

শাবানার বাবা তোফাজ্জেল পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ কামরুল ছাড়াও তার বাবা আবু বকর এবং মা রোজিনাকে গ্রেপ্তার করেছে।