২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, থানচিতে শিশুসহ ১২ জনের মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবান জেলার থানচিতে ডায়রিয়া মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। গত তিন দিনে থানচির দুর্গম বড় মদক এলাকায় ডায়রিয়ায় ১২ জনের মৃত্যূ হয়েছে বলে জানা গেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে আরো শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডায়রিয়া উপদ্রুত এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।

জানা যায়, বড় মদক এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বড় মদকের পল্লী চিকিৎসক থুই সুই রনি জানান, থানচির দূর্গম বড় মদকে তিন দিনে মারা গেছে কমপক্ষে ১২ জন। এরমধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছেঃ সামরি ত্রিপুরা, তংক মুরুং, বাপাসা রুম ত্রিপুরা, লি ক্রোয়াং বং, ঙৈয়ং ম্রো, বুসিং ম্রো, চং দৌ ম্রো, রেংরি ত্রিপুরা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গরমের মৌসুমে থানচিতে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। এ সময় লোকজন খাল ও ঝিরির পানি পান করে বলে ডায়রিয়ায় আক্রান্ত হয়।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্র জানায়, থানচিতে আক্রান্ত এলাকায় চিকিৎসা দেওয়ার জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।