কড়া সমালোচনার মুখে পর্তুগাল - হল্যান্ড ম্যাচের রেফারি ভ্যালেন্টিন ইভানভ
পর্তুগাল এবং হল্যান্ডের মধ্যকার রোববারের ম্যাচের রেফারি ভ্যালেন্টিন ইভানভ ব্যাপক সমালোচনা মুখোমুখি। তার বিরদ্ধে ম্যাচ পরিচালানায় ব্যর্থতার অভিযোগ উঠেছে। ।
খেলোয়াড় থেকে শুরু করে কোচ এমনকি স্বয়ং ফিফা প্রেসিডেন্ট সেপ ব¬াটারেরও অভিযোগ, রেফারি খেলা পরিচালনায় ব্যর্থ।
ইভানভ এর কল্যানে শেষ পর্যন্ত ২২ জনের খেলা ১৮ জনে নেমে আসে। নজিরবিহীনভাবে তিনি এক ম্যাচে চারটি লাল কার্ড এবং ১৬টি হলুদ কার্ড প্রদর্শণ করেন।
এতকিছুর পর ও ১ - ০ গোলে ম্যাচটি জিতলেও পর্তুগাল এখন সামনের ম্যাচ নিয়ে চিন্তিত। গেলসেনকার্চেনে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা মুখোমুখি হবে।
এমনিতে দুটি লাল কার্ড, গোটা পাঁচেক হলুদ কার্ড এরপর আবার উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনজুরি।
রোববারের ম্যাচ নিয়ে ফিফা প্রধান সেপ ব¬াটার পর্তুগাল এর এসআইসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রেফারির নিজের জন্যও এখানে একটি হলুদ কার্ডের দরকার ছিলো।
একজন স্কুল শিক্ষক এবং সঙ্গীত প্রেমিক ৪৫ বছর বয়সী ইভানভ প্রথম সাত মিনিটের মাথায় ডাচদের দুটি হলুদ কার্ড দেখান।
ইভানভ পর্তুগালের কস্টিনহা এবং ডেকোকে মাঠছাড়া করেন দুটি করে হলুদ কার্ড দেখিয়ে। হল্যান্ডের খালেদ বোলারুজ এবং জিওভানি ফন ব্রঙ্কস্টকেও একই কারণে মাঠ ছাড়তে হয়।
এছাড়াও পর্তুগাল এর মানিশ, প্যাটিট, লুইস ফিগো রিকার্ডো এবং নুনো ভ্যালেন্ট এবং হল্যান্ডের মার্ক ফন বোমেল, ওয়েসলি øাইডার এবং রাফায়েল ফন ডা ভার্ট ও ইভানভ পাইকারি হলুদ কর্ডের শিকার।
যাই হোক পর্তুগাল কোচ লুইস ফিলিপ স্কলারি বলেন, তিনি এতে ভীত নন কারণ তার হাতে রয়েছে একটি শক্তিশালী স্কোয়াড।
