২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস দুর্ঘটনায় ৪০ জন আহত

ঝিনাইদহের ছালাভরা এলাকায় সোমবার বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪০জন বাস যাত্রী আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ জানায়, বেলা পৌঁনে ১১টার দিকে যশোর থেকে ঝিনাইদহে আসার পথে কপোতাক্ষ পরিবহনের একটি বাস (নং খুলনা মেট্রো-জ-১১-০১১৯) নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কমপক্ষে ৪০জন বাস যাত্রী আহত হয়।

এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে ৩১জনকে ঝিনাইদহ হাসপাতালে এবং আটজনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। যান্ত্রিক ত্র“টির কারণে বাস চালক নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।