নোয়াখালীতে আইনমন্ত্রীর বাড়ির পাশে ডাকাতি
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের কোম্পানীগঞ্জের বাসভবনের পাশের বাড়িতে রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
সূত্র জানায়, রাত ২টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার চুকানী বাড়ির জেবল হকের ঘরের দরজা ভেঙ্গে ২৫/৩০ জনের ডাকাত দল প্রবেশ করে ডাকাতি করে।
এসময় তারা ৩০ ভরি স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ কমপক্ষে সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
