আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা-সভা এবং সেমিনার।
১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২৬ জুনকে আন্তর্জাতিক নির্যাতন দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ এ ঘোষণার সমর্থনে ভোট প্রদান করে। বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘ ঘোষিত ওই কনভেনশন অনুমোদন করে।
