বরিশালে এইচএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার
বরিশাল-ঢাকা মহাসড়কের শহরতলী কাশিপুরের রোন্ডতলা থেকে কোতয়ালী থানা পুলিশ সোমবার এক এইচএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।
মৃত যুবকের নাম ছাব্বির (২২)। তার বাসা শহরের বৈদ্যপাড়ায়।
পুলিশ ধারণা করছে, রোববার রাতে ছাব্বির তার বড় ভগ্নিপতির বাসায় বেড়াতে এসে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয় লোকজন সকালে ছাব্বিরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে শেরে বাংলা কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
