২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে

মাদকের অপব্যবহারমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে আর্ন্তজাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এবার এ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - ’মাদক ও শিশু’ এবং শ্লোগান হচ্ছে - ’মাদক ছেলেখেলা নয়’।

বিভিন্ন সামাজিক-সাং¯কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মাদকের অভিশাপে কিভাবে একটি সুস্থ সমাজ ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয় সে বিষয়ে প্রচারাভিযান চালিয়ে দিবসটি পালন করছে।

তাদের বিভিন্ন কর্মসূচীর মধ্য রয়েছে র‌্যালী, মানব বন্ধন, গোল টেবিল বৈঠক এবং আলোচনা- সভা।