২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরকে ১ - ০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ইংলিশ অধিনায়ক বেকহ্যামের একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে ফেবারিট ইংল্যান্ড বিশ্বকাপ মিশনের আরো একধাপ এগিয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 11:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

রোববার রাতে পর্তুগাল ও নেদারল্যান্ডসের  মধ্যে অনুষ্ঠেয় ম্যাচে বিজয়ীর সাথে লড়তে হবে ইংল্যান্ডকে।    

ইকুয়েডর ১১ মিনিটেই গোল পেয়ে যেতে পারত। কিন্তু টেনারিও সে সুযোগ পেয়েও হেলায় হারান।

ইংল্যান্ড ৪ - ৫ - ১ পদ্ধতিতেই খেলা শুরু করে। ওয়েন রুনিই মূল স্ট্রাইকার হিসেবে আক্রমণের প্রথম ভাগে ছিলেন।

২৭ মিনিটে ল্যাম্পার্ডের একটি শট থেকে গোলের সুযোগ ব্যর্থ হয়ে যায়।

প্রথমার্ধ্ব গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধ্বে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ইংলিশ ক্যাপ্টেন বেকহ্যাম।  

শেষ পর্যন্ত বেকহ্যামের ওই এক গোল নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।