বরিশালে ২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
বরিশাল শহরে জনতা রোববার দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। বরিশাল চেম্বার্স অব কমাসের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খানের গগন গলিস্থ বাসায় ডাকাতি করে ফেরার পথে ধরা পড়ে সালাম ও সাগর নামের ওই দুই ডাকাত।
স্থানীয়রা জানায়, বেলা ১১টায় কলিংবেল টিপে আব্দুর রাজ্জাক খানের ঘরে ঢুকে তার স্ত্রীকে জিম্মি করে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে ডাকাত দু’জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়ির মধ্যে থেকে চিৎকার শুনে স্থানীয় জনতা তাদের আটক করে গনধোলাই দিয়ে কোতয়ালী থানায় সোপর্দ করে। ছালাম মুলাদি উপজেলার খাসেরহাটের ফজলুল হকের ছেলে এবং সাগরের বাড়ী বাখেরগঞ্জের চরদি গ্রামে।
