২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস সোমবার পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২৬ জুনকে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ এ ঘোষণার সমর্থনে ভোট প্রদান করে। বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘ ঘোষিত ওই কনভেনশন অনুমোদন করে।

দিবসটি উপলক্ষে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, বিএনপি - জামাত জোট সরকার ক্ষমতায় এসে জাতিসংঘের এ কনভেনশনের প্রতি চরম অবমাননা দেখিয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। ভিন্নমতাবলম্বী সাংবাদিক, বুদ্ধিজীবী, উন্নয়ন ও মানবাধিকার কর্মীদের নানাভাবে হয়রানি, নির্যাতন করা হচ্ছে।

বাণীতে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।