২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে নতুন করে শ্রমিক অসন্তোষ

সাভারের ডিইপিজেডে একটি বন্ধ কারখানার শ্রমিকরা রোববার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঘটনার পর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ’র (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল¬াহ ইউসুফ, মহাব্যাস্থাপক এজেডএম আজিজুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে আটশ’ শ্রমিক ইয়াংগুনের একটি শিল্প ইউনিট এসএসএল’র সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা অবিলম্বে ইয়াংগুনের বন্ধ ইউনিট এসএসএল চালু করার দাবি জানায়।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে। শনিবার এর কার্যক্রম শুরু হওয়ার সময় নির্ধারণ করা ছিলো বলে শ্রমিকরা দাবি করেন। কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কারখানাটি চালু করেনি বলেও তারা অভিযোগ করেন।