২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খতমে নবুওয়াত’র আহবানে রাজধানীর উত্তরাঞ্চলে ৪৮ ঘন্টার হরতাল পালিত হচ্ছে

রাজধানীর উত্তরাঞ্চলে রোববার সকাল ৬ টা থেকে লাগাতার ৪৮ ঘন্টার হরতাল পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 10:11 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে এবং শুক্রবার তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ (কেএনএবি) এই হরতালের ডাক দেয়।

নগরীর উত্তরা, তুরাগ, খিলক্ষেত, বিমানবন্দর ও টঙ্গি এলাকায় এই হরতাল পালিত হচ্ছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য যেখানে হরতাল পালিত হচ্ছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএনএবি’র কর্মীরা রোববার সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে।

কেএনএবি’র কর্মীরা শুক্রবার নগরীর উত্তরার দক্ষিণখান এলাকায় আহমেদীয়া সম্প্রদায়ের একটি মসজিদ দখল করার জন্য জমায়েত হওয়ার পর পুলিশ সদস্যরা বাধা দিলে, উত্তরার জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ১৫ জন আহত হয়।