সিরাজগঞ্জে বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে শনিবার সকালে পুলিশ এক বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার করেছে। নিহত বৃদ্ধের নাম নুরুল হুদা (৯০)।
এলাকাবাসী জানায়, সন্ত্রাসীরা শুক্রবার গভীর রাতে নিহতের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এ হত্যাকান্ড চালায়।
এলাকাবাসী শনিবার সকালে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে বাড়ির কাজের বুয়াকে আটক করেছে। হত্যাকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
