২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মতিউরের মরদেহ ৩৫ বছর পর শনিবার রাতে দেশে ফিরছে

মহান স্বাধীনতার ৩৫ বছর পর শনিবার রাতে দেশের মাটিতে ফিরছেন আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তান থেকে তার দেহাবশেষ রাত ১০ টা ১০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শোকার্ত পরিবেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দেহাবশেষ গ্রহণ করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বীরশ্রেষ্ঠকে সম্বর্ধনা দিতে সেনা, নৌ ও বিমান বাহিনী এরই মধ্যে নিয়েছে সব ধরণের প্রস্তুতি।

জাতীয় প্যারেড স্কয়ারে রোববার সকাল ১০ টায় জানাজা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কফিন সেখানে থাকবে। বেলা ১২ টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী গোরস্থানের সংরক্ষিত আসনে সমাধিস্থ করা হবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি কমিটি গত ২০ জন বীরশ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ আনতে পাকিস্তান রওনা হয়।