২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সকালে দলের নেতা কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্য দিনের কর্মসূচি শুরু করেন।

এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করতে যান।

রাজধানীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।