যশোর বোর্ডে ১৫টি স্কুলে পাশের হার শূন্য
যশোর বোর্ডের ১৫টি স্কুলে পাশের হার শূন্য।
এগুলো হলো বিদ্যাবীথি মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, জনশক্তি বালিকা বিদ্যালয় মোরেলগঞ্জ বাগেরহাট, শিংজোর গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট, জারিয়াভট্ট খামার মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট, বাগেরহাট, ইসলামকাঠি বালিকা বিদ্যালয় তালা, সাতক্ষীরা, রামকৃষ্ণপুর সৈয়দ কামাল মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া, সাতক্ষীরা, এমজিজিএম মাধ্যমিক বিদ্যালয় গাংনী, মেহেরপুর, বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় বাঘারপাড়া, যশোর, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় বাঘারপাড়া, যশোর, পল্লী উন্নয়ন বালিকা বিদ্যালয় কেশবপুর, যশোর, কাকিলাখালী সম্মিলনী বালিকা বিদ্যালয় যশোর, মুলছাড় তালতলা বালিকা বিদ্যালয় নড়াইল, পাল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মহম্মদপুর, মাগুরা, গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় মহম্মদপুর, মাগুরা এবং আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মোরেলগঞ্জ বাগেরহাট।
যে সব স্কুলের পাসের হার শূন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল আলম খান বলেন, এই ১৫টি প্রতিষ্ঠানই নতুন। সরকারি সিদ্ধান্ত হলো, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে পর পর তিন বছর তার ফলাফল পর্যবেক্ষণ করা হবে। তবে মন্ত্রণালয় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানান।
