২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৬২ দশমিক ২২ ভাগ

দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং কারিগরী এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার পাশের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২২ ভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবং নয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানারা বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রাণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এর আগে তারা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলপত্র হস্তান্তর করেন।