বিশ্বকাপের দ্বিতীয় রাইন্ডের ম্যাচে দেখা যেতে পারে ওয়ালকটকে
ইনজুরির কারণে ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েনের বিশ্বকাপ ফুটবল থেকে বাদ পরার কারণে কোচ সভেন গোরান এরিকসন ২৫ জুন ইকুয়েডরের বিরুদ্ধে ১৭ বছর বয়সি থিও ওয়ালকটকে মাঠে নামাতে পারেন।
ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সবচেয়ে তরুণ ফুটবলার থিও ওয়ালকট স্টুটগার্টে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের বিরুদ্ধে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ওয়েন রুনি বা পিটার ক্রচের মত খেলার সময় চাপ স্বাচ্ছন্দের সহিত সামলাতে সক্ষম বলে মনে করেন ইংল্যান্ডের সুইডিশ কোচ এরিকসন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
এরিকসন বলেন, “কয়েক সপ্তাহ ধরে ওয়ালকট আমাদের সাথে আছে যা তার জন্য চমৎকার বিষয়। দিন দিন ছেলেটা বেশ ভাল করছে। অনুশীলনের সময় সে গোলও করেছে।”
