২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচ মাইকেলকে বরখাস্ত করেছে আইভরিকোস্ট ফুটবল এসোসিয়েশন

আইভরিকোস্ট জাতীয় ফুটবল দলের কোচ হেনরি মাইকেল কাতার ভিত্তিক একটি ক্লাবে যোগদানের ঘোষণা দেওয়ার পর আইভরিকোস্ট ফুটবল এসোসিয়েশনের সভাপতি জ্যাক এনোনা বুধবার রাতে তাকে বরখাস্ত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 11:54 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সংবাদ সম্মেলনে রাগান্বিত হয়ে এনোনা বলেন, “সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি ঘোষণা না করে হেনরি মাইকেল আমার কাছে বলতে পারতেন।”

বুধবার রাতে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে ২ - ০ গোলে পিছিয়ে পড়েও ‘আফ্রিকান এলিফ্যান্ট’ খ্যাত আইভরিকোস্ট শেষ পর্যন্ত ৩ - ২ গোলে সার্বদের পরাজিত করে। ৩৬ বছরের মধ্যে আইভরিয়ানরাই একমাত্র দল যারা বিশ্বকাপ আসরে ২ - ০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে বীরের মত মাঠ ছেড়েছে।

এনোনা আরও বলেন, “বিশ্বকাপ আসরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর থেকে মাইকেল এ ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন। যা হোক, তিনি যে আর আমাদের সাথে নেই এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। একজন নতুন কোচের সন্ধানে রয়েছে আইভরিকোস্ট।

সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে ৩ - ২ গোলে আইভরিকোস্ট জয়ী হওয়ার পর কাচ মাইকেল বলেন, “কাতারের একটি ক্লাবে যোগদান করাই আমার ভবিষ্যত লক্ষ্য।”