দিনাজপুরে ১ বছরে ডিবি পুলিশ, র্যাব বিপুল পরিমাণে ফেন্সিডিল, অবৈধ মালামাল, হুন্ডি আটক করেছে, গ্রেফতার ৩৬৯ জন
দিনাজপুরে স্পেশাল ব্রাঞ্চ (ডিবি) পুলিশ এবং র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এক বছরে বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ফেন্সিডিল, বিপুল পরিমাণে অবৈধ মালামাল এবং হুন্ডি আটক করেছে। আইন প্রয়োগকারী সদস্যরা এসময় ৩৬৯ জনকেও গ্রেফতার করেছে।
র্যাব এবং ডিবি পুৃলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তারা ২৯৩৪ বোতল ফেন্সিডিল, একটি দেশীয় পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি, তিনটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি, ১১০ গ্রাম হেরোইন, ১৩ কেজি গাঁজা, ৩০০ লিটার মদ, টিটি ইনজেকশন, ইউ এস ডলার, ভারতীয় শাড়ী, কারেন্ট জাল, ভেজাল সার, ভারতীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী, নকল টাকা এবং ২২ লাখ ৭৫ হাজার টাকার হুন্ডি আটক করেছে।
২০০৫ সালের মে মাস থেকে ২০০৬ সালের জুন মাস পর্যন্ত ডিবি পুলিশ ১৫৭টি মামলা দায়ের করেছে এবং এ মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
