হল্যান্ডের বিরুদ্ধে গোল--শূণ্য ড্র করে সি গ্রুপের শীর্ষস্থান আর্জেন্টিনার দখলে
ফ্রাঙ্কফুটে বিশ্বকাপ ফুটবলের দুই হেভিওয়েট দল আর্জেন্টিনা ও হল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ‘সি’ গ্র“পের ম্যাচটি গোল--শূণ্য ড্র হয়েছে।
এই ম্যাচ ড্র হয়োর ফলে গোল ব্যবধানে গ্র“পের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে বিশ্বকাপ আসরের ‘অলটাইম ডার্ক হস’ খ্যাত মেক্সিকোর।
অন্যদিকে ‘সি’ গ্র“পের রানার--আপ হল্যান্ড মুখোমুখি হবে ইউরোপের অপর শক্তিশালী দল পর্তুগালের।
ম্যাচের প্রথম দিকেই গোল পেতে যেতে পারতো আর্জেন্টিনা। আর্জেন্টাইন প্লে--মেকার জুয়ান রোমান রিকুয়েলমের ফ্রি--কিক প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল প্রায় পাঠিয়েই দিয়েছিলেন ডাচ খেলোয়াড় খালিদ বুলাহরুজ। কিন্তু দুর্ভাগ্য আর্জেন্টিনার। বল ডাচদের গোলপোস্টে লেগে ফিরে আসে।
ডাচ স্ট্রাইকার ক্রয়েট এবং ফিলিপ কোকুও গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক রর্বাতো অ্যাবোনডানজিরির দৃঢ়তায় তারা সফলতা দেখতে পারেনি।
উভয় দলই এই ম্যাচে তাদের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। ডাচ দলের মার্ক ভ্যান বোমেল, জিওভান্নি ও রোবেল এই ম্যাচে খেলেননি। অপরদিকে আর্জেন্টাইন কোচ পেকারম্যান তার দলের অন্যতম প্রধান খেলোয়াড় হার্নান ক্রেসপো ও জ্যাভিয়ার স্যাভিওলাকে মাঠে নামননি।
ম্যাচের সারাক্ষণই আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও কার্লোস তেজেকে নজরে রাখেন ডাচদের রক্ষণভাগের খেলোয়াড় টিম ডি ক্লেয়ার ও বুলারোজ।
তবে গোল না হলেও আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠেছিল ম্যাচটি।
