২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে জোড়া হত্যাকাণ্ডসহ ৪ খুন

নগরীতে বুধবার পৃথক ঘটনায় জোড়া হত্যাকাণ্ড ও একটি শিশুসহ কমপক্ষে চারটি খুনের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পুলিশ সকালে শ্যামপুর শিল্প এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দুই তরুণের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, তারা শ্যামপুরের কদমতলীর ১০ নং রোডের বাবুল বিস্কুট ফ্যাক্টরির ভিতর থেকে একটি রডের সাথে ঝুলন্ত অবস্থায় লুঙ্গি ও জামা পরিহিত অজ্ঞাত পরিচয় ওই দুই তরুণের লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, তাদেরকে জবাই করে হত্যা করে রডের সাথে ঝুলিয়ে রাখা হয়।

এদিকে মঙ্গলবার রাতে নির্যাতনে মৃত্যু হয়েছে তিন বছর বয়সী এক শিশুর।

এ ব্যাপারে পুলিশ ১০৬/২৪ মনিপুরি পাড়া থেকে তেজগাঁও কলেজের এক ছাত্রকে আটক করেছে।

আটক ছাত্রের নাম অ্যান্টনি রোজারিও ওরফে ওয়াসিম।

নিহত ঈমনের মা আনোয়ারা বেগম ওই বাসাতেই কাজ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াসিম মঙ্গলবার রাতে তার ছেলেকে নির্যাতন করে হত্যা করেছে। 

এ ব্যাপারে ঈমনের মা তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া উত্তরার আজমপুর এলাকার আর্মি সোসাইটি ফিল্ডের পাশের একটি জলাভূমি থেকে ২৫ বছর বয়সী এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।