২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর মিরপুর এলাকায় শত শত নির্মাণ শ্রমিকের অংশগ্রহণে বুধবার একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। “কর্মক্ষেত্রে নিরাপত্তা, জীবন বাঁচায় উৎপাদন বাড়ায়” এই শে¬াগানকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স এ র‌্যালির আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

র‌্যালিটি মিরপুর ১০ নম্বর গোল চক্কর এলাকা থেকে শুরু হয়ে স্থানীয় সড়কগুলো প্রদক্ষিণ করে।

প্রতিবছর নির্মাণ খাতে নিযুক্ত শত শত শ্রমিকের হতাহতের ঘটনার প্রেক্ষিতে এ সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বিল্স-এর সম্পাদক ও কর্মসূচির সমন্বয়ক মো. কবির হোসেন জানন।

তিনি বলেন, নির্মাণ খাতে শ্রমিকের প্রায়শই নির্মাণাধীন ভবন ধসে, নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির আঘাতে, কখনো পা ফসকে ছাদ থেকে পড়ে গিয়ে প্রাণ হারায়।

কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে এবং শ্রমিকদের সচেতন করে তুলতে পারলে এ ধরনের দুর্ঘটনা ও তাতে হতা হতের সংখ্যা কমিয়ে আনা যেতে পারে, বলেন কবির হোসেন। তিনি বলেন, পেশাগত নিরাপত্তা কেবল শ্রমিকের জীবন বাঁচায় তাই নয় এর মাধ্যমে উৎপাদনও বৃদ্ধি পায়। 

বিল্স-এর সংবাদপত্র ভিত্তিক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে পেশাগত দুর্ঘটনায় কেবল নির্মাণ খাতে ৬০ জন শ্রমিক প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৮৫ জন।