ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা নিহত ১
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুলবাড়ি গেটে বুধবার ভোর রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। দুর্ঘটনার সময় আলমগীর মাদকাসক্ত ছিল।
পুলিশ জানায়, ভোর রাত আড়াইটার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেস’র নিচে কাটা পড়ে সে নিহত হয়।
বুধবার সকালে খুলনা জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে।
