২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিটিয়ে শিশু হত্যা, হত্যাকারী গ্রেপ্তার

রাজধানীর ফার্মগেট মনিপুরী পাড়ায় মঙ্গলবার রাতে একটি শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত শিশুর নাম ইমন (৩.৫ বছর)। সে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুজালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্র জানায়, ইমনের মা আনোয়ারা বেগম ম্যাচে রান্নার কাজ করে। মঙ্গলবার যখন সে মনিপুরী পাড়া ব্যাচেলর ম্যাচে রান্না করছিল এমন সময় এন্টোনিও রোজারিও গমেজ  ওরফে ওয়াসিম নামের ওই ম্যাচের এক যুবক ঘরের দরজা বন্ধ করে ইমনকে মারধোর করে।

রাতে ইমন অসুস্থ্য হয়ে পড়লে তাকে আলরাজী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইমনের অবস্থা আশংকাজনক হলে রাত ১০ টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনার পথে সে মারা যায়।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ওয়াসিমকে গ্রেফতার করে।