২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে বারোসকে

পায়ের ইনজুরি কাটিয়ে উঠছেন চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার মিলান বারোস। দলের সাথে মঙ্গলবার হালকা অনুশীলনও করেছেন। এমনকি বৃহস্পতিবার ইতালির বিরুদ্ধে ই গ্র“পের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার আশাও করছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দলের কোচ ক্যারেল ব্র“কনার সাংবাদিকদের জানিয়েছেন, ইতালির বিরুদ্ধে মাঠে নামার আগে মিলান বারোসের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

মিলান দলে ফিরে আসলে চেকরা যে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠবে সেটা ধরেই নেওয়া যায়। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে হলে এখন জয় ছাড়া কোন গত্যন্তর নেই চেকদের।

গত ৩ জুন একটি প্রদর্শনী ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকেই নিয়মিত অনুশীলন থেকে বিরত রয়েছেন ইউরো ২০০৪ এর সর্বোচ্চ গোলদাতা বারোস।

অনুশীলনে তার পায়ের অবস্থা কেমন ছিলো জানতে চাইলে বারোস বলেন, ‘আমি এখনও বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভাবছি না। কারণ আমি আজই অনুশীলন করলাম। আজ রাতে কি হয় সেটা আগে দেখবো।’

এদিকে ইনজুরি এবং সাসপেনশন মিলিয়ে ব্র“কনারের স্কোয়াডের অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে আসছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন স্ট্রাইকার জান কোলার এবং আরেক স্ট্রাইকার ভার্টিস্লাভ লোকভেঞ্চ পড়ে রয়েছেন দুই হলুদ কার্ডের খাড়ায়।

মূল খেলোয়াড়দের দলের বাইরে রেখে শনিবার ঘানার বিরুদ্ধে বিস্ময়করভাবে ২ -- ০ গোলে হেরে যায় চেকরা।